1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন সাজা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন সাজা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পরাকীয়া করে প্রেমিকা এক নারীকে হত্যার দায়ে প্রেমিক হাবিব মন্ডলের যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

বগুড়ার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পি এম তারিকুল ইসলাম সাচ্চু জানান, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে দন্ডিত প্রেমিক হাবিব মন্ডলকে আরও ৩ মাসের কারাদন্ড ভোগ করতে হবে বলেও বিচারক তার রায়ে উল্লেখ করেছেন। দন্ডিত হাবিব মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার  রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে।
ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট পি এম তারিকুল ইসলাম সাচ্চু জানান, হাবিব মন্ডলের দুই স্ত্রী রয়েছে। কিন্তু তার পরেও তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুরহাটের আজিবর রহমানের কন্যা স্বামী পরিত্যক্তা জয়তারা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।

হাবিব ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে জয়তারা বেগমকে সোনাতলা রেলওয়ে স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে তাকে হবিবর তার বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতেই হাবিরের দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়। এক পর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং সেখানে তার সাথে বাকবিতণ্ডা হয়। পরে হবিবর জয়তারাকে গলাটিপে হত্যা করে মরদেহ ওই মাঠেই ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনার দুইদিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। পরে জয়তারা বেগমের বড় ভাই দুলু ব্যাপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ হাবিব মন্ডলকে গ্রেফতার করলে তিনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews