1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কবিরাজকে কুপিয়ে হত্যা   - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কবিরাজকে কুপিয়ে হত্যা  

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুর উপজেলায় আকবর আলী নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপ‌জেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায় ঘটনা ঘটে। নিহত আকবর আলী ধড়মোকাম গ্রামের মৃত আকিজ আলীর ছেলে।

নিহতের ছেলে শাহ জামাল স্ত্রী ‌বিউটি জানান, তার শ্বশুর কবিরাজ ছিলেন। শনিবার রাত ৯টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইলে তা‌কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাত ১১টার দিকে প্রতিবেশীরা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের ছেলে শাহ জামাল বলেন, ঘটনাস্থলে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। এ সময় পাশেই একটি মোবাইল ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলটিতে কল দিয়ে নিশ্চিত হই এগুলো ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের। আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে। তবে পলাতক রয়েছেন অভিযুক্ত আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews