1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে বিএনপি নেতার বাড়ি থেকে ১৩ চোরাই গরু জব্দ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে বিএনপি নেতার বাড়ি থেকে ১৩ চোরাই গরু জব্দ

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪৭৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে যৌথ বাহিনী এক অভিযান চালিয়ে উপজেলার  কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর  বাড়ি থেকে ১৩ টি চোরাই গরু জব্দ করেছে।
 এলাকাবাসী সূত্রে  জানা গেছে,ঐ গরু গুলো  নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটি ফার্ম থেকে চুরি করে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুন্জ গ্রামে  আব্দুল  গফুরের বাড়িতে রাখা হয়েছিল। আব্দুল গফুর পিলকুন্জ গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের ছেলে।
গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী  এক অভিযান চালিয়ে গফুরের বাড়ি থেকে ঐ চােরাই গরু গুলো জব্দ করে। তবে এসময় আব্দুল গফুর শাহ বাড়িতে না থাকায় যৌথ বাহিনী তকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় এলাকায় চান্চল্যের সৃষ্টি হয়েছে।  আব্দুল গফুর শাহকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে কালাই ইউপি চেয়ারম্যান মোঃ জোবাইদুল ইসলাম সবুজ জানান, বিএনপি একটি ঐতিহ্যবাহী দল। অপরাধীদের বিএনপিতে কোন স্থান নেই। ইতিমধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্ হান্নান সত্যতা নিশ্চিত করে জানান,  গফুরেে বাড়ি থেকে গরুগুলো এনে থানা হেফাজতে রয়েছে। এসব গরু চোরাই। যাাদের গরু চুরি হয়েছে শনাক্ত করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে হস্তে করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews