1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চাঁদাবাজি ও অপহরণ করতে এসে রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য দুই লাখ টাকাসহ গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় চাঁদাবাজি ও অপহরণ করতে এসে রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য দুই লাখ টাকাসহ গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ‍ধুনটে ক্যাসিনো ব্যবসায় চাঁদাবাজি ও অপহরণ করতে এসে রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ১ টি ওয়াকিটকি, ১ টি হ্যান্ডকাফ, ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম নামকস্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতদেরকে ধুনট থানায় পাঠানো হয়েছে। বগুড়া শেরপুর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী ডিবিতে কর্মরত এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম (বিপি-৮৫০৮১২৩৪১২), কনস্টেবল রিপন মিয়া (বিপি-৯৫১৫১৭৮৭৮৭), আবুল কালাম আজাদ (বিপি-৯৬১৫১৭৪৯০১), মোঃ মাহবুর আলম (বিপি-৯৩১১১৪২০০৩), মো: বাশির আলী (বিপি-৯৩১২১৪৯০২২), ও সিভিল ড্রাইভার মোঃ মেহেদী হাসান।

জানা যায়,  ধুনট থানার দিগলকান্দি এলাকার রাব্বি (১৯) ও জাহাঙ্গীর(২৪) নামক দুইজনকে আটক করে। এসময় নিজেদের ডিবি পরিচয় দিয়ে রাব্বি ও জাহাঙ্গীর এর সাথে সমঝোতার মাধ্যমে দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পরবর্তীতে বিষয়টি রাব্বি ও জাহাঙ্গীরের পরিবার তাদের আত্মীয়-স্বজনদের জানায়। অতঃপর এসআই শাহিনের নেতৃত্বে ডিবি টিমটি পালানোর সময় বর্ণিত স্থানে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এর টহল দলের ইনচার্জ সার্জেন্ট মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্স ও অন্যান্য অফিসারের সহায়তায় তাদেরকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, আরএমপি ডিবিতে কর্মরত কনস্টেবল ওহাব তাদের এই টিম কে জানান যে, তার বাড়ি ধুনট থানায় এবং তার বাড়ির পাশে রাব্বি ও জাহাঙ্গীর ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। উক্ত সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষকে অবহিত না করে অনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে উক্ত কার্যক্রম করেন। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে এ সময় তাদের নিকট হতে দুই লক্ষ টাকা, ১ টি ওয়াকিটকি, ১ টি হ্যান্ডকাফ, ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করা হবে। তারপর তাদেরকে বগুড়া আদালতে হাজির করা হবে।

 

 

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews