1. admin@bogurapost.com : admin :
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে টারবাইন স্থাপন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে টারবাইন স্থাপন

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন স্থাপনের কাজ সফলভাবে শেষ হয়েছে। এর মাধ্যমে প্রকল্পটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর আরো একটি ধাপ সম্পন্ন হলো।

মঙ্গলবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশনের (রোসাটম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টারবাইন স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। এই ধাপে টারবাইন সেটটিকে বারিং গিয়ারের ওপর নির্ভুলভাবে বসানো হয়েছে। স্থাপন পরবর্তী পরীক্ষাকালে টারবাইনের শ্যাফট ধীরগতিতে ঘোরানো হয়।

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্টার্টআপ এবং শাটডাউনের সময় টারবাইন রোটরের যথাযথ অ্যালাইনমেন্ট ও ভারসাম্য নিশ্চিত করে।

পরীক্ষাকালে বিশেষজ্ঞরা টারবাইন সেটের সংযোজনের উচ্চমান এবং নিখুঁত অ্যালাইনমেন্টের ব্যাপারে নিশ্চিত হন।

বাংলাদেশ প্রকল্পের জন্য এটমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী বলেন, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন স্থাপনের কাজ সফলভাবে শেষ হওয়ার বিষয়টি স্টার্টআপের পূর্বে একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। টারবাইন সেটের স্থাপন এবং কন্ট্রোল পরীক্ষার মাধ্যমে যন্ত্রপাতির সংযোজনের উচ্চমান ও এগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হয়েছে এবং এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ধাপটি শেষ হয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রি-অ্যাক্টর স্থাপন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews