1. admin@bogurapost.com : admin :
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বৃষ্টির পরিমাণও কমায় বাড়ছে চৈত্রের খরতাপ। সামনের দিনগুলোতে আবহাওয়া আরো চরমভাবাপন্ন হবে এমন আভাস পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিন। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বুধবার আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরো দুই-এক ডিগ্রি বাড়তে পারে। এ সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, চট্টগ্রামের দিকে কিছু এলাকায় ২৯ বা ৩০ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও (২৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এ সময়।

এছাড়া আগামী শুক্রবারও (২৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews