1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্যর রিমান্ড মঞ্জুর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্যর রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৯০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্যর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে প্রত্যকের ১ দিনের রিমান্ড মঞ্জুর করে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। বগুড়া আদালত পরিদর্শক ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু সুফিয়ান তাদের বরখাস্ত করেন।
বরখাস্তরা হলেন- আরএমপি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বাশির আলী এবং মাইক্রোবাসচালক মেহেদী হাসান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বগুড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রথম ধাপের ব্যবস্থা গ্রহণ করা হলো। এরপর তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ আগে রোববার (২৩ মার্চ) রাত ৩টার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে তাদের আটক করে। সেই সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের চালককেও আটক করা হয়। এরপর রাজশাহী থেকে আরও একজন কনস্টেবলকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews