1. admin@bogurapost.com : admin :
সৌদি আরবের সাথে মিল রেখে বগুড়ার গাবতলীতে ঈদের নামাজ আদায় - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সৌদি আরবের সাথে মিল রেখে বগুড়ার গাবতলীতে ঈদের নামাজ আদায়

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার
নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ আর উদ্বেপনার মধ্যে দিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরেে ন্যায় এবছরও বগুড়ার গাবতলীতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।  গাবতলী উপজেলার রেল স্টেশনের একটি মাঠে অর্ধশত মুসল্লি সকাল ৮ টায় ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মুসল্লিদের দাবি , পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি আশিক ইকবাল বলেন, অনেক আনন্দ আর উৎসাহ উদ্বেপনার মধ্যে দিয়ে বেশ কয়েকজন মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজই ঈদুল ফিতর ‍উদ্‌যাপন করছেন। গাবতলীতে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে অনু্‌ষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews