1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে পুলিশের নির্যাতনে শিকার ট্রাক শ্রমিকের আত্মহত্যার ঘটনায় এএসআই ক্লোজড - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে পুলিশের নির্যাতনে শিকার ট্রাক শ্রমিকের আত্মহত্যার ঘটনায় এএসআই ক্লোজড

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৩১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে পুলিশে এএসআই বেলাল ও স্থানীয় ইউপি সদস্য নাসিরের মারপিটের শিকার হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ট্রাক শ্রমিক জাহিদুল ইসলাম (৪২) আত্মহত্যা করেছেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠায় কাহালু থানার এএসআই বেলাল হোসেনকে প্রত্যাহার করে নিয়ে বগুড়ার পুলিশ লাইনে পাঠানো হয়েছে। নিহত জাহিদুল বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের একজন সদস্য ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলার শেখাহার তেলিপাড়ার আহম্মদের পুত্র জাহিদুল একাধিক বিয়ে করেন। কিছুদিন আগে এক স্ত্রী স্বামী তালাক করে কালাই ইউপির সাবেক মেম্বার নাসির উদ্দিনকে বিয়ে করেন। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুপুরে জাহিদুল পিলকুঞ্জ ঝাঁঝারপাড়া নাসিরের বাড়িতে গিয়ে সাবেক স্ত্রীর সাথে তর্কবিতর্ক করলে নাসির এএসআই বেলাল হোসেনকে খবর দিয়ে তার বাড়িতে ডেকে আনেন।

অভিযোগ উঠেছে বেলাল হোসেন সেখানে যাওয়ার পর জাহিদুল মারপিটের শিকার হয়ে বাড়িতে এসে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তার এই অবস্থা দেখে বাড়ির লোকজন তাকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে পরিস্থিত বেগতিক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে জাহিদুলের লাশ নিজ বাড়িতে আনা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হান্নান জানান, পুলিশের এএসআই বেলাল কোন নির্যাতন করেনি। ইউপি সদস্য নাসির উদ্দীন মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। জাহিদুলের দ্বিতীয় স্ত্রী নাসিরের সাথে বিয়ে বসার জের ধরে জাহিদুল আত্মাহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত জাহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার সাথে সাথেই পরে এএসআই বেলাল হোসেনের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। তদন্ত চলছে বেলাল অপরাধ করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews