1. admin@bogurapost.com : admin :
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যেহেতু বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান, তাই সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৯ অক্টোবর বিমসটেক মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডে ঢাকা সফরে এসে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জোটের পরবর্তী চেয়ারম্যান ঘোষণা করেন।

বিমসটেক হলো ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় বলা যায় ‘বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ’। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়।

এই জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। থাইল্যান্ড ২০২২ সালের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছে। বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সাত জাতির এ জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে বলে বিমসটেক মহাসচিব আশা প্রকাশ করেন।

বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৩ ও ৪ এপ্রিল তিনি থাইল্যান্ডে অবস্থান করবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews