বগুড়ার শেরপুরে ভাইরাল হওয়া হঠাৎ মিনি জাফলং গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮ টায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
নিহতের নানা মোখলেসুর রহমান জানান, ঈদের মধ্যে সাদাত আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে। শুক্রবার হয় সকালেই সে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায়। পা পিছলে পড়ে পানির স্রোতের সাথে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরতর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত্যু ঘোষণা করেন।
Leave a Reply