1. admin@bogurapost.com : admin :
থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

  • আপডেট সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস।

শুক্রবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। এদিন প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রার কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন অনুযায়ী ভিসা প্রদানের ক্ষমতা ঢাকার থাই দূতাবাসের নেই। ফলে দীর্ঘ বিলম্ব এবং থাইল্যান্ড ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়।

বিশেষ করে থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা বেশি এই সমস্যার সম্মুখীন হন বলে জানান ড. ইউনূস। প্রতিউত্তরে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য, নৌ-পরিবহন ও সামুদ্রিক সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমে যাবে। এ সময় তিনি এক দশকেরও বেশি আগে চট্টগ্রাম এবং থাই রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালুর সময় এয়ার এশিয়ার প্রভাবের কথা স্মরণ করেন।

থাই প্রধানমন্ত্রী বিমসটেকের সভাপতিত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, আঞ্চলিক অবস্থানে নতুন গতিশীলতা আনবেন ড. ইউনূস।

বৈঠকে থাই কোম্পানিগুলোকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুবিধার্থে দুই দেশের মধ্যে রেল, সড়ক, সামুদ্রিক এবং বিমান যোগাযোগ উন্নত করার গুরুত্বও তুলে ধরেন।

তিনি জানান, শর্ত সাপেক্ষে থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে অংশ নিতে চায় বাংলাদেশ। এছাড়া উভয় দেশ যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য একটি যৌথ সম্ভাব্যতা যাচাই শুরুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews