1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে ভাইরালে হঠাৎ জাফলং বাঙালি নদীতে দুর দুরান্তের দর্শনার্থীদের ভীড় - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শেরপুরে ভাইরালে হঠাৎ জাফলং বাঙালি নদীতে দুর দুরান্তের দর্শনার্থীদের ভীড়

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ বার

নিজস্ব প্রতিবেদক

নদীর স্বচ্ছ জলধারা, দুই তীরে সবুজ গাছপালা ও বালুময় তীর আর প্রাকৃতিক সৌন্দর্যে এটি রূপ নিয়েছে হঠাৎ এক টুকরো ‘নতুন জাফলং’ এ। এখানকার দৃশ্য কিছুটা সিলেটের বিখ্যাত জাফলং এর মতো হওয়ায় বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট বাঙালি নদী এ এলাকাকে মিনি জাফলং হিসেবে নাম দিয়েছে আগত দর্শনার্থীরা। জাফলং এর দৃশ্য হওয়ায় ঈদের আগে রোজার মধ্যে থেকেই ফেসবুকে প্রচার হয়ে এখন ভাইরাল হয়ে যাওয়ায় এখানে হঠাৎ গড়ে উঠেছে মিনি জাফলং। এখানে ঈদের পর থেকেই প্রতিদিনই বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড় করছে। আর স্থানীয় ও আগতরা এখানকার প্রাকৃতিক রূপে মুগ্ধ হচ্ছে। ফলে পর্যটনের সম্ভাবনাকে নতুন মাত্রা সৃষ্টি করেছে।

 

বগুড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশ এখন হঠাৎ মিনি জাফলং। সাম্প্রতিক সময়ে বাঙালি নদীর সংস্কার করা হচ্ছে এবং কিছু অংশে পলি জমে যাওয়ার ফলে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর তৈরি হয়েছে। এ নদীর স্বচ্ছ জল, বালুময় তীর যেন সিলেটের বিখ্যাত জাফলংয়েরই এক প্রতিচ্ছবি তৈরি করেছে। যা দেখতে অনেকটা জাফলংয়ের পানির শ্রোতের মতো। প্রথমের দিকে স্থানীয় বা জেলার দর্শনার্থী আসলেও এখন বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভ্রমণপ্রেমী মানুষ এখানে আসতে শুরু করেছেন। ঈদের থেকে এখানে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভীড় দেখা গেছে।

 

এই মিনি জাফলং এ দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। নৌকা ভ্রমণ, নদীর স্বচ্ছ জলে গোসল, বালুময় তীরে পিকনিক সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। পর্যটকদের জন্য কিছু অস্থায়ী দোকান বসেছে, যেখানে স্থানীয় খাবার ও পানীয় বিক্রি হচ্ছে। শিশুদের জন্যও কিছু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরাও খুশি, কারণ পর্যটকদের আনাগোনায় তাদের ব্যবসাও জমে উঠেছে।

 

স্থানীয় আব্দুল মোমিন জানান, আমরা ছোটবেলা থেকে এই নদী দেখে আসছি, কিন্তু গত ২০ বছরে এমন স্বচ্ছ ও প্রাকৃতিক সুন্দর রূপ কখনো দেখিনি। এখন জায়গাটি পিকনিক ও ভ্রমণের জন্য দারুণ হয়ে উঠেছে। এখানে এখন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

স্থানীয় আজিজুল হক জানান, নদীর পানি এখন খুবই স্বচ্ছ, আর জায়গাটি পিকনিকের জন্য দারুণ হয়ে উঠেছে। এখন শুধু স্থানীয়রাই না আশপাশের জেলা থেকেও দর্শনার্থীরা এখানে আসছেন। কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউবা নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

জয়পুরহাট থেকে আগত সাকিল ও শফিক জানান, আমরা ঈদের আগে ফেসবুকে এখানকার দৃশ্য দেখতে পায়। দেখে ভালো লেগেছিল। তাই কয়েকজন বন্ধু মিলে চলে এসেছি। এসে দেখে অনেক মানুষের ভীড়। দেখতে কিছুটা সিলেটের জাফলং এর মতো। আমাদের মতো আরও অনেক স্থান থেকে লোকজন ঈদের ছুটিতে এখানে এসে বিভিন্নভাবে আনন্দ উপভোগ করছে।

সুঘাই ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান নুরুন নবী হিটলার বলছেন, ওই নদীর সৌন্দর্য আগে কখনো এমন ছিল না। এখন সিলেটের জাফলং হয়ে গেছে। জায়গাটি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এটি অস্থায়ী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এখানে পর্যটন সুবিধা বাড়ানো গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলা জানান, সুঘাট ইউনিয়নে বাঙালি নদীতে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্য বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে। সেখানে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেকারণে ঈদের দিন থেকে পুলিশ সদস্যরা টহল দিচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews