1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের পাশে সাবেক এমপি লালু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের পাশে সাবেক এমপি লালু

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার পৌরসভার ১৩নং ওয়ার্ডের কৈগাড়ি পূর্বপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুু।
রবিবার (৬ এপ্রিল) বিকালে বগুড়া শহরে কৈগাড়ি পূর্বপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুু নিজ তহবিল থেকে নগদ অর্থ সহায়তাসহ খাদ্য সামগ্রী ও শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো: নাঈম উদ্দিন এর মেয়ে সাফিয়া আক্তার, আব্দুল হামিদ, রূপালী বেগম, হামিদা বেগম ও আমেনা বেগম। নিজেদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব পরিবারগুলো।
 এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.আনিছুর রহমান, অধ্যাপিকা মাহমুদা হাকিম, বিএনপি ও অঙ্গ দলের মধ্যে আসাদুজ্জামান অটল, রফিকুল ইসলাম, আবু সাঈদ, শফিকুল ইসলাম, মোমিনুল হক মঞ্জু, আব্দুর রহমান, বাদল, আরমান খান মিঠু, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, আরিফুর রহমান মজনু, জিল্লুর রহমান, সুজা উদ্দিন সুজা, মোহতাছিন বিল্লা মুন, শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।
এছাড়াও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews