নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শজিমে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রেজাউল আলম জুয়েল এবং বগুড়া জেলা শাখার সভাপতি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার বগুড়া শজিমেক কলেজ অডিটোরিয়ামে স্বচিপের সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দি না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটির নির্বাচনে সহ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে একাধিক প্রার্থী থাকায় সেগুলো কেন্দ্রীয় কমিটি নির্বাচন করবেন বলে জানা গেছে।
Leave a Reply