1. admin@bogurapost.com : admin :
স্ত্রীর তালাকনামা পেয়ে দুধ দিয়ে গোসল করে ভাইরাল যুবক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

স্ত্রীর তালাকনামা পেয়ে দুধ দিয়ে গোসল করে ভাইরাল যুবক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩১ বার

বরগুনা প্রতিনিধি

স্ত্রীর পাঠানো তালাকনামা হাতে পাওয়ার পর ‘পাপমুক্তির’ আশায় ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন বরগুনার এক যুবক। পরে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা ঐ ব্যক্তির নাম হেলাল ফকির (৪০)। তিনি ছোনবুনিয়া গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল ফকিরের সঙ্গে লিপি আক্তার নামের এক নারীর বিয়ে হয় প্রায় এক যুগ আগে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কয়েক মাস ধরে স্ত্রী লিপির সঙ্গে হেলাল ফকিরের দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি তীব্র হলে লিপি এক সন্তান রেখে বাবার বাড়ি চলে যান। এরপরে তিনি তালাকনামা পাঠিয়ে দেন। তালাকনামা পেয়ে নিজ বাড়ির উঠানে স্বজন ও এলাকাবাসীর সামনে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেন হেলাল ফকির।

হেলাল ফকির বলেন, ‘কয়েকমাস ধরে সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে লিপি তার বাবার বাড়ি চলে যায়। গতকাল তার তালাকনামা হাতে পেয়েছি। এতে খুশি হয়ে স্ত্রীর পরকীয়ার পাপ মোচন করতে দুধ দিয়ে গোসল করেছি।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews