1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শ্যামলী বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়ায় শ্যামলী বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত ২

  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালু উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটো ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শিকড় গ্রামের মৃত ওছমানের ছেলে নুর আলম (৫০) এবং পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৬)। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, নুর আলম ভ্যানে করে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস পিছন থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দেয় এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক নুর আলম।

 

ভ্যানে থাকা মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঁপড়া এলাকায় পড়ে থাকে। আহত অবস্থায় তিনি পড়ে ছিলেন প্রায় এক কিলোমিটার দূরের কালিয়ার পুকুর এলাকায়, ভ্যানটির ভাঙা অংশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

ওসি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews