বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানা এলাকা থেকে কাহালু উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হেলাল উদ্দিন কবিরাজ (৬০) কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কাহালু পৌরসভার সাবেক দুইবারের মেয়র। ও মোঃ সুরুজ উদ্দিন কবিরাজ (৪০) পিতা: মোঃ হেলাল উদ্দিন কবিরাজ; কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক দুইবারের সহ-সভাপতি এবং সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান।
শনিবার বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও মিডিয়া) সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান , গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ এর নামে ৫টি মামলা এবং সুরুজ উদ্দিন কবিরাজ এর নামে ৪টি মামলা বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন।
অভিযানটি পরিচালিত হয় গত শুক্রবার বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জিদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ডিবি টিম গ্রেফতার অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বগুড়ায় স্থানান্তর করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদেরকে বগুড়ায় এনে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply