বগুড়াপোস্ট ডেস্ক
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস সমুদ্র অভিযান’ ৫৫ সদস্য বিশিষ্ট উদ্ধার ও চিকিৎসা দলের সদস্যদের নিয়ে ইয়াঙ্গুন সমুদ্রবন্দর ত্যাগ করেছে। জাহাজটি ১৫ এপ্রিল ২০২৫ তারিখে চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের উদ্ধারকারী দল মিয়ানমারের ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন ধসে পড়া স্থাপনার ক্লিয়ারিং এবং উদ্ধার কার্যক্রমে কার্যকর ও দক্ষ ভূমিকা পালন করেছে। একইসঙ্গে বাংলাদেশ মেডিকেল টিম চিকিৎসা সহায়তার অংশ হিসেবে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে, যার মধ্যে জটিল অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত ছিল।
এই সম্মিলিত প্রচেষ্টা দুর্যোগপীড়িত মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের এই মানবিক প্রচেষ্টা মিয়ানমারের বিভিন্ন স্তরে প্রশংসিত হয়েছে এবং দুই দেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
এছাড়াও জাহাজে মিয়ানমার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ২০ জন মানব পাচারের শিকার বাংলাদেশি নাগরিকও দেশে ফিরছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পারস্পরিক সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply