নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ডিবির পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া শহরের তিনমাথা ট্রাফিক পুলিশ বক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে রোববার রাতে আটক করা হয়েছে। বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো,ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মসজিদ পাড়ার মৃত মোস্তফা মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪১), একই পাড়ার মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আফজাল হোসেন (২০), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বশিফোড়া এলাককর মোঃ আশকর আলী মৃধার ছেলে মোঃ রফিকুল ইসলাম বুলবুল (৪৮), একই এলাকার মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৮), এবং মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (৩২)।
ডিবি ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাইভেট কার যোগে গাঁজাগুলো চালানের উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে শহরের তিনমাথায় অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে সর্বমোট ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের সোমবার আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply