খুলনা প্রতিনিধি
সাবেক হুইপ, আওয়ামী লীগ নেতা ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক জাহিদ ফজল বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পঞ্চানন বিশ্বাস খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও অন্যান্য পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাসের নামে ৪৯,২৩,৫৯০ ঢাকার স্থাবর ও ২,৫১,২২,৫৭২ টাকার অস্থাবরসহ মোট ৩,০০,৪৭,১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস হতে আয় যায় ৩,৩৫,৫৭,৯১৭ এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া প্রায় ১,৪১,৮২,১৬৯। অর্থাৎ ব্যয় বাদে তার নীট আয়/সঞ্চয়ের পরিমাণ ১,৯৩,৭৫৭৪৮ টাকা। সে হিসেবে পঞ্চানন বিশ্বাস এর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১,০৬,৭১,৪১৪ টাকা।
পঞ্চানন বিশ্বাস খুলনা-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭৯১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও অন্যান্য পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাসের নামে ৪৯ লাখ ২৩ হাজার ৫৯০ টাকার স্থাবর ও ২ কোটি ৫১ লাখ ২২ হাজার ৫৭২ টাকার অস্থাবরসহ মোট ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।
এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস হতে আয় পাওয়া যায় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ ব্যয় বাদে তার নিট আয়/সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা।
সে হিসাবে পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা।
Leave a Reply