নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জুলাই আন্দোলনে হত্যা মামলায় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার পৌণে ৫টার দিকে নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম সরকার সদর উপজেলার দশটিকা এলাকার মৃত আলহাজ্ব বুলু মিয়ার ছেলে। তিনি নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি শহরের কাটনারপাড়ায় নিজস্ব বাসায় বসবাস করতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার ।
ডিবির এই কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলায়(মামলা নং-৩৫, ১১ সেপ্টেম্বর-২৪) এজাহারনামীয় আসামি। সেই মামলায় নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে বিএনপির পক্ষ থেকে শোকজ ও সাময়িক বহিস্কার করা হয় এবং পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ২০২২ সালেই দল থেকে চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকারকে বহিস্কার করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply