1. admin@bogurapost.com : admin :
ঘুষ ও প্রভাব খাটানোর অভিযোগে বগুড়ার শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোজড - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঘুষ ও প্রভাব খাটানোর অভিযোগে বগুড়ার শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোজড

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ বার
নিজস্ব প্রতিবেদক
এক লাখ টাকা  ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক স্বার্থ চরিতার্থের অভিযোগে অভিযুক্ত বগুড়ার শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ । তিনি জানান, এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ উত্থাপন করার প্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয় থেকে ২০ এপ্রিল তাকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ১২ মে পারিবারিক কলহের জেরে আঁখি খাতুন নামের এক নারী আত্মহত্যা করেন। ঘটনার পর উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়।  যেখানে থানার এসআই জাহাঙ্গীর আলমের মধ্যস্থতা ছিল। তিনি একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পরবর্তীতে কারেকশন’ করার আশ্বাস দেন।
তবে দীর্ঘ ১০ মাস পর, ২০২৫ সালের ১৩ এপ্রিল আঁখির মৃত্যুকে কেন্দ্র করে হঠাৎ করেই একটি মামলা দায়ের করা হয়। এতে মোবারক হোসেনসহ ৫জনকে আসামি করা হয়।
আসামি মোবারক হোসেন অভিযোগ করেন, এসআই জাহাঙ্গীর আলম তাদের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় হয়রানিমূলকভাবে মামলা দিয়ে তাদের ফাঁসানো হয়। এ সংক্রান্ত একটি ২৫ মিনিটের অডিও রেকর্ড সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
মোবারক হোসেন জানান, ১৭ এপ্রিল থানায় গেলে এসআই তাকে জানিয়ে দেন, তিনি মামলার আসামি। একই সঙ্গে তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে ২০ হাজার টাকা নিয়ে দুটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এসব অভিযোগের ভিত্তিতে গত ১৮ এপ্রিল শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা।
শেরপুর থানার ওসি জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে । অভিযোগের প্রেক্ষিতে এসআই জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অভিযোগ তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews