1. admin@bogurapost.com : admin :
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ থেকে চলতি বছর হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৯ এপ্রিল। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ সুবিধা পাবেন ৭৭ হাজার জন।

সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীতে এসব তথ্য জানায় পাসপোর্ট অধিদফতর ও ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশ থেকে এ বছর হজে যাচ্ছেন ৮৭ হাজার মুসল্লি। হজযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর একটি হোটেলে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে পাসপোর্ট অধিদফতর ও হজ মন্ত্রণালয়।

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ আলোচনা হলো। হাজিদের ফ্যাসিলিটেইট করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি, আগের মতোই হাজীদের যাত্রা ও লাগেজের ব্যবস্থাপনা নির্বিঘ্ন থাকবে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানা, হজযাত্রীদের বাড়ি ভাড়া শতভাগ নিশ্চিত হয়েছে।

অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম বলেন, এবার ৮৭ হাজার হাজির মধ্যে ৭৭ হাজার জন মক্কা রুট ইনিশিয়েটিভ সুবিধা পাবেন। ঢাকার বাইরে থেকে (সিলেট ও চট্টগ্রাম) যে ১০ হাজার যাবেন তারা এ সুবিধা পাবেন না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews