1. admin@bogurapost.com : admin :
যুদ্ধ চালানোর অর্থ সংকটে ধুঁকছে ইসরায়েল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যুদ্ধ চালানোর অর্থ সংকটে ধুঁকছে ইসরায়েল

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় জোরালো ও বৃহৎ পরিসরে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে দেখা দিয়েছে অর্থ সংকট।

এ জন্য আরও অর্থের বাজেট চেয়েছে সেনা পরিদপ্তর। যার পরিমাণ ১০ বিলিয়ন শেকেল (২.৬ বিলিয়ন ডলার)। তবে অর্থের পরিমাণ দেখে বিস্মিত হয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা।

হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ বলছে, যুদ্ধবিরতির পর এক মাস ধরে গাজায় যুদ্ধ পুনরায় জোরালো ও সম্প্রসারণের পরিকল্পনার জন্য বিপুল ব্যয় হচ্ছে। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী এরই মধ্যে প্রায় ২.৬ বিলিয়ন ডলার বাজেট বৃদ্ধি নিয়ে আলোচনা করছে।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থা সাম্প্রতিক দিনগুলোতে বৃহৎ পরিসরে যুদ্ধ জোরদারের অতিরিক্ত ব্যয়ের হিসাব কষে রেখেছে। এর মধ্যে গাজার কাছাকাছি অবৈধ ইহুদি-বসতি স্থাপনের নিরাপত্তা বৃদ্ধি, রকেট হামলা মোকাবিলা ও আগামী সপ্তাহগুলোতে গাজার প্রায় ৪০ শতাংশ জয় করা অন্তর্ভুক্ত থাকতে পারে।

সম্প্রতি অতিরিক্ত বাজেটের চাহিদা পূরণ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। কিন্তু সেনাবাহিনীর অনুরোধকৃত অর্থের পরিমাণ দেখে বিস্মিতও হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, ‘স্ফীত প্রতিরক্ষা বাজেটে আরও ১০ বিলিয়ন শেকেল বরাদ্দ করা অযৌক্তিক, এ খরচ মেটাতে নাগরিকদের ওপর কর বৃদ্ধি করা হতে পারে।’

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, ‘এটা অকল্পনীয়, এরই মধ্যে বরাদ্দকৃত প্রায় ৩১ বিলিয়ন ডলারের বাইরে প্রতিরক্ষা বাজেট যোগ করা হয়েছে। এর মধ্যে ২.৬ বিলিয়ন ডলারের রিজার্ভ তহবিল অন্তর্ভুক্ত।

চলতি বছরের শুরুতেই ইসরায়েলি অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্ট জানিয়েছিল, ব্যাংক অফ ইসরায়েল ২০২৪ সালের শেষ নাগাদ গাজা উপত্যকার যুদ্ধের ব্যয় আনুমানিক ২৫০ বিলিয়ন শেকেল (৬৭.৫৭ বিলিয়ন) পৌঁছেছে বলে অনুমান করেছে। যার মধ্যে সরাসরি নিরাপত্তা ব্যয়, বড় বেসামরিক ব্যয় এবং রাজস্ব হারানো অন্তর্ভুক্ত রয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় ১ লাখ ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। যাদের বেশির ভাগই শিশু ও মহিলা। নিখোঁজ রয়েছেন ১১ হাজারের বেশি ফিলিস্তিনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews