1. admin@bogurapost.com : admin :
ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতারে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম আল সানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এ সময় তিনি বলেন, দেশ পুনর্গঠনে সব ধরনের সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার দোহায় তার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম আল সানি বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একজন ঘনিষ্ঠ সহযোগীকে দায়িত্ব দেবেন।

তিনি অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে বলেন, আমরা আপনার ধারাবাহিক নেতৃত্বের ওপর ভরসা করি।

সংস্কার ও পুনর্গঠনের এ প্রক্রিয়া শেষে বাংলাদেশ আরো শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা চান। তিনি দেশের প্রায় ১৮ কোটি জনগণ, বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও সমৃদ্ধ ভবিষ্যতের আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিস্তৃত সহযোগিতা নিয়ে আলোচনা করতে একটি কারিগরি দল পাঠানোর অনুরোধ জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা যেন সম্মানজনকভাবে নিজ দেশে ফিরতে পারে, সেজন্য সব ধরনের আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

তিনি আর্থনা সামিটের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ আয়োজনে সহায়তার জন্য কাতারের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকাকে সাধুবাদ জানান এবং এই সংকট সমাধানে আরো আন্তর্জাতিক সহায়তা আহ্বান করেন। তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও এ সংকটের টেকসই সমাধানে কাতারের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, গাজাবাসীর দুর্দশা নিয়ে বিশ্ব এখনো অনেকটাই নীরব। এ বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সাধুবাদ জানান কাতারের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য প্রশিক্ষণ ও অবকাঠামো গড়ে তুলতে কাতারের সহায়তা কামনা করেন অধ্যাপক ইউনূস।

তিনি কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা শেখ মোহাম্মদ সানন্দে গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা ২৩ এপ্রিল আল-জাজিরা পরিদর্শন করেন এবং গাজা সংকট নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও রিপোর্ট করা অব্যাহত রাখায় তিনি আল-জাজিরাকে ধন্যবাদ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদসহ অন্যরা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews