1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, দুই বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, দুই বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় চাঁদার টাকা না পেয়ে মুদি ব্যবসায়ী রফিকুল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের জেল দেওয়া হয়।
সোমবার বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামের মোজ্জামেল হকের ছেলে তুহিন মিয়া ও দৌলতজ্জামানের ছেলে সুলতান মাহামুদ । রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নাসিমুল করিম হলি।

অ্যাডভোকেট হলি জানান, ২০১৫ সালের ২৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে তুহিন ও সুলতান ডোমকান্দি গ্রামে রফিকুলের মুদি দোকানে আসেন। সেখান থেকে তারা এক প্যাকেট সিগারেট নেয়ার পর চাঁদা হিসেবে ৫০ টাকা দাবি করেন। রফিকুল তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে সিগারেটের পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও সুলতান দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী রফিকুলের পেটে ছুরিকাঘাত করেন। তার চিৎকার শুনে গ্রামবাসীরা দৌঁড়ে আসলে আসামিরা পালিয়ে যান। পরে আহত রফিকুলকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর রফিকুলের ভাই ছায়েদ আলী বাদী হয়ে তুহিন ও সুলতানের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর রাতে রফিকুল মারা যান। পরে হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে পুলিশ গ্রহণ করে। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়ায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার বিকেলে আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে ।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews