1. admin@bogurapost.com : admin :
বগুড়া আদমদিঘীর এমপির মা জেলা পরিষদ সদস্য, বাবা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া আদমদিঘীর এমপির মা জেলা পরিষদ সদস্য, বাবা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৫৯ বার

নিজস্ব প্রতিবেদক

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম খান রাজু আনারস প্রতিকে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত রাজু বগুড়া -৩ (আদমদিঘী দুপচাঁচিয়া উপজেলা) আসনের সংসদ সদস্য সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের বাবা। সাংসদ বাঁধনের মা জেলা পরিষদের বগুড়া ৩ সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আখতার মুক্তা। চেয়ারম্যান পদে রাজু নির্বাচিত হওয়ার বিষয়টি মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় নিশ্চিত করেছেন বগুড়া রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মেসবাউল করিম । রাজুর নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন রাশেদুল ইসলাম রাজা মোটর সাইকেল প্রতিক।

জেলার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আহম্মেদুর বিপ্লব, কাহালুতে হাবিবুল হাসান কবিরাজ সরুজ নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপে মঙ্গলবার বগুড়া জেলার তিন উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তি পুর্নভাবে শেষ হয়েছে। জেলার কাহালু, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলার ১৮২ টি কেন্দ্র।

২য় ধাপের উপজেলা নির্বাচনে তিনটি উপজেলার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পেদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যা্ন পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট শুরু হয়ে সম্পন্ন করা হয়েছে। তিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিন উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নয় প্লাটুন বিজিবি, প্রতিটি কেন্দ্রে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।

উল্লেখ,  নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু আগেও চেয়ারম্যান পদে ছিলেন। গত জাতীয় সংসদ সদস্য নির্বাচনে রাজু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews