1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া ৪ পুত্রসন্তানে নাম রাখা হল মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া ৪ পুত্রসন্তানে নাম রাখা হল মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় একসঙ্গে ৪ পুত্রসন্তানের জন্ম দিয়ে তাদের নাম রাখলেন মোহাম্মদ, আহম্মেদ,ওমর এবং রহমান। রোববার হাসপাতালে এসব নাম রাখলেন প্রবাসী পিতা শরিফুল ইসলামের অবর্তমানে মা জান্নাতি আকতার জুঁই (৩৫) । এর আগে শুক্রবার রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। জান্নাতি দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদি আরবপ্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুরা সুস্থ আছে।
হাসপাতালে জান্নাতির খালা মোসলেমা বেগম জানান, তাঁদের (জান্নাতি) সংসারে ৮ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ প্রসব ব্যথা উঠলে জুইকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চারটি পুত্রসন্তান হয়। তিনি বলেন, একসঙ্গে চার সন্তানের খবর শুনে জান্নাতির স্বামী সৌদিপ্রবাসী শরিফুল ইসলাম খুশি হয়েছেন।
তিনি আরও জানান,  রোববার জুই তার স্বামীর সাথে মোবাইলে কথা বলেন, ৪ পুত্র সন্তানের নাম রাখে মোহাম্মদ, আহম্মেদ, ওমর এবং রহমান।
ডা. মনোয়ারা খাতুন বলেন, শুক্রবার ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাঁদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর অবস্থা ভালো না থাকায় পাঁচ সপ্তাহ আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। চারটি সন্তান ও মা সুস্থ রয়েছেন। নবজাতকদের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ২/৩ দিন পর সন্তানসহ মা বাড়িতে যেতে পারবে। আজ সোমবারও তারা বাড়িতে যেত পারতো। কিন্তু আরও কিছু সময় হাসপাতালে রাখা হয়েছে,যাতে ভবিষ্যতে কিছু না হয়।

একসাথে ৪ পুত্র সন্তানের জন্মদানে বগুড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্তানদের বাবার গ্রামের বাড়িতে এলাকাজুড়ে ৪ পুত্র সন্তানের আলোচনা মুখে মুখে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews