1. admin@bogurapost.com : admin :
কারাবন্দি জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

কারাবন্দি জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ 

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪১১ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কারামুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে ছাত্রশিবির। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হন আজহারুল ইসলাম। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো কারাবন্দি রাখায় জাতি বিস্মিত এবং হতবাক।
বুধবার বিকেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্র শিবির। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা সাতমাথায় আয়োজিত সমাবেশে জড়ো হন। জুলাইসহ সকল গণহত্যার বিচার, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রশিবির সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব, পশ্চিম সেক্রেটারী হাফেজ ইমরান হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews