1. admin@bogurapost.com : admin :
আগে সংস্কার,তারপর নির্বাচন : বগুড়ায় চরমোনাই পীর - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আগে সংস্কার,তারপর নির্বাচন : বগুড়ায় চরমোনাই পীর

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২২২ বার
নিজস্ব প্রতিবেদক

আগে সংস্কার তার পর নির্বাচন’ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন তার আগে সংস্কার করা জরুরি।

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের সাতমাথা মুক্ত মঞ্চে দলটির বগুড়া জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নারী সংস্কার কমিশনের নীতিমালা ইসলাম বিরোধী। কুরআন সুন্নাহ বিরোধী সকল প্রস্তাবনা বাতিল করতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে গণ হত্যাকারীদের বিচার নিশ্চিত করে দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বায়েজয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ২০১৩ সালের মে ঢাকার শাপলা চত্বরে গণহত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।’

সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আ ন ম মামুনুর রশিদের সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। আরো বক্তব্য দেন সংগঠনের নেতা মাওলানা আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মুফতি ইমদাদুল হক, মাওলানা শাহজালাল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল লতিফ, মুহাম্মাদ শাহিন আলম, মুহাম্মাদ সোহরাব হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, মাওলানা আলতাব আলী, মাওলানা সুলতান মাহমুদ, আব্দুর রউফ রাজু, মুহাম্মাদ ফরহাদ হোসেন মন্টু, মুহাম্মাদ নাঈম হাসান।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গণ সমাবেশে যোগ দেন।

সমাবেশে চরমোনাই পীর আরো বলেন, ‘মিয়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব প্রকৃতপক্ষে রাখাইন ও পার্বত্য অঞ্চলকে একটি খ্রিষ্টান রাষ্ট্র বানানোর পাঁয়তারা। অথচ ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য জাতিসঙ্ঘ কোনো পদক্ষেপ নেয়নি। ফিলিস্তিনে ইসরাইল যে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে জাতিসঙ্ঘ কাগজে বিবৃতি ছাড়া ইসরাইলকে বিরত রাখার জন্য কার্যকরি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মোদি সরকার ভারতে মুসলমান এবং মসজিদের ওপর যে চরম নির্যাতন ও ধ্বংসলীলা চালাচ্ছে বিশ্ব সম্প্রদায় সম্পূর্ণ নিরব ভূমিকা পালন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লীর সমালোচনা করে না। কিন্তু দিল্লী কখনো বিএনপিকে ক্ষমতায় যেতে দেবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews