1. admin@bogurapost.com : admin :
বগুড়ার আলোচিত সন্ত্রাসী ১০ মামলার আসামী ঝুমুর সরকার গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার আলোচিত সন্ত্রাসী ১০ মামলার আসামী ঝুমুর সরকার গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৩০ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, পলাতক ১০ মামলার আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি বগুড়া। শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধজগতের পরিচিত মুখ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  ইকবাল বাহার।

ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ০৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় ধারা-৩০২/৩৪/১০৯/১১৪, বিস্ফোরক আইন ৩/৫/৬) মামলা রুজু হয়। ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।

তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ, উক্ত ঝুমুর সরকার পলাতক আসামী সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার এবং কারাগারে থাকা সাবেক শ্রমিক লীগ নেতা বহুল আলোচিত তুফান সরকারের  বড় ভাই। এই পরিবারের সকল সদস্যই নানা ভাবে আলোচিত ও সমালোচিত এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত। কারাগারে থাকা তুফান সরকারের বিরুদ্ধেও এক ডজ্জনেও বেশি মামলা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews