1. admin@bogurapost.com : admin :
শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মমিনুর রশিদ শাইনকে সংবর্ধনা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মমিনুর রশিদ শাইনকে সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৫৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মমিনুর রশিদ শাইন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে, এসময় অভিভাবক প্রতিনিধি নুরুন নবী ও শিক্ষক প্রতিনিধি আইরিন পারভীন কে ও সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (১২ মে) বেলা ১১ টায়, বগুড়া জেলার, শাহজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকায় অবস্থিত, শাবরুল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় নব নির্বাচিত সভাপতি মমিনুর রশিদ শাইন তার বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা খাতে যেই অপুরণীয় ক্ষতি সাধন হয়েছে, আমরা সকলে মিলে সেই ক্ষতি পুরণে সচেষ্ট হয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবো, এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা গ্রহণ করে বগুড়ার প্রথম সারির বিদ্যালয় গুলোর মত পরিবেশ ও রেজাল্ট আনতে সচেষ্ট থাকতে যা করণীয় শিক্ষদের সঙ্গে নিয়ে সেই সব পদক্ষেপ গ্রহণ করবো বলে অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

সে-ই সাথে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন “আপনারা আপনাদের মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে শিক্ষার্থীদের খোঁজ খবর রাখবেন এবং বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বাসায় যেনো শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে সেই বিষয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি কর্তৃক অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন মনোয়ার হোসেনের, এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাহেলা খাতুন, এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কমিটির সদস্য ও বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews