1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৮২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ২দিনব্যাপি জাতীয় ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার জিলা স্কুলে জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। বুধবার সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিমায়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো: শওকত আলম মীর, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো: নূরুন্নবী, জেলার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজ্জাদ-উল-হক, জিলা স্কুলের প্রধান শিক্ষক মিসেস সেলিমা নাসরিন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনারের হয়। মেলায় বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ স্টল অংশ গ্রহণ করে। উদ্বোধন ও আলোচনা সভা শেষে স্টাল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews