1. admin@bogurapost.com : admin :
আ.লীগ হয়েও যারা বিএনপির ক্ষতি করেননি, তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমীর খসরু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আ.লীগ হয়েও যারা বিএনপির ক্ষতি করেননি, তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমীর খসরু

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৮৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

চট্টগ্রামে বিভাগীয় বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আওয়ামী লীগের সমর্থক হয়েও বিএনপির কোনো ক্ষতি করেনি, বিএনপি কার্যক্রমে বাধা দেয়নি, যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের দলের সদস্য হতে বাধা নেই।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলার নেতাদের সদস্য ফরমের বই বিতরণ করেন আমীর খসরু।

আমীর খসরু নেতাদের উদ্দেশে বলেন, ‘নবায়নের বিষয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু নতুন সদস্য করার বিষয়ে আমাদের এখানে নেতারা কিছু কথা বলেছেন। কারা নতুন মেম্বার হতে যাচ্ছে, এটার একটা ক্রাইটেরিয়া আছে, এটার একটা দিকনির্দেশনা দেওয়া আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। একদিকে হচ্ছে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে, যারা অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এ লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, ‘দুই নম্বর হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত দোসর যারা, তারা সদস্য হতে পারবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘এখন একজন ভালো লোক, যে হয়তো আওয়ামী লীগের চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিয়েছে, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনো দিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেনি, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করেনি, বাধাগ্রস্ত করতে চেষ্টা করেনি, বিএনপির নেতাকর্মীদের হয়রানির শিকার করেনি, পারলে ইনডিরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের সদস্য হতে কোনো বাধা নেই।’

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews