1. admin@bogurapost.com : admin :
বগুড়ার মহাস্থানে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় দাদি-নাতি নিহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার মহাস্থানে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় দাদি-নাতি নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৭১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম। মছিরন বেগম গড়মহাস্থান হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থান গাইবান্ধা হোটেলের কর্মচারী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান।

নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করতেন, তবে তারা নির্দিষ্ট কোনো হোটেলের কর্মী ছিলেন না। আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। তিনি নিজ উদ্যোগে দাফনের ব্যবস্থা করেছেন। রাতেই তাদের দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি।

ওসি শাহীনুজ্জামান জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews