1. admin@bogurapost.com : admin :
তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা জনবান্ধব করা হচ্ছে: ভূমি উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা জনবান্ধব করা হচ্ছে: ভূমি উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা জনবান্ধব করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ভূমি মেলা, ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এ কথা জানান তিনি।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমিসেবা প্রদানে আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

আলী ইমাম বলেন, সরকার এরই মধ্যে ভূমি ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ এ সংক্রান্ত যাবতীয় পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে। অনলাইনেই ভূমি উন্নয়ন কর দেওয়া সম্ভব হচ্ছে, ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে।

তিনি আরো বলেন, ভূমি সেবার সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) তথা পেমেন্ট গেটওয়েসহ অর্থ বিভাগের এ চালান সিস্টেম। এতে নাগরিকদের অনলাইন সিস্টেমে পরিশোধিত ফি তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী, মন্ত্রণালয়ের অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ হাসান, জরিপ ও সায়রাত অনুবিভাগের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস এনডিসি, মো. আব্দুর রউফ এনডিসি প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews