1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের মারধর, বিএনপির দুই নেতা বহিষ্কার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের মারধর, বিএনপির দুই নেতা বহিষ্কার

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদে মঙ্গলবার ভিজিএফের চাল কালো বাজারে বিক্রি করার সময় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজু মিয়াসহ ৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করায় কিচক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ উদ্দিন ও যুবদলের রিপনকে বহিষ্কার করা হয়েছে।

সাংবাদিকদের মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন বহিষ্কৃত কিচক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ উদ্দিন ও সাবেক আওয়ামী লীগ নেতা শাহিন।

জানা যায়, কিচক ইউনিয়ন পরিষদে ২০০ বস্তা ভিজিএফের চাল কালো বাজারে বিক্রি করার সময় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজু মিয়া ও অপর সাংবাদিক তৌহিদ মণ্ডল ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে রিপনের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী তাদেরকে ঘিরে ধরে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই সাংবাদিককে চেয়ারম্যানের কার্যালয়ে আটক করে মব সৃষ্টি করেন। এক পর্যায়ে সাংবাদিক আবু হাসানকে বেধড়ক মারপিট করে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তাকে দেখতে আসেন।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান জানান, ঘটনা জানার পর রমজান আলী রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাৎক্ষণিক হাফিজ উদ্দিন ও শাহিনকে গ্রেফতার করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews