1. admin@bogurapost.com : admin :
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের বিষয়ে যা বললেন ভূমি সচিব - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের বিষয়ে যা বললেন ভূমি সচিব

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টাকে জানানো হবে। দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির ফলে সৃষ্ট সংকট নিরসনে গঠিত সাতজন সচিবের সমন্বিত কমিটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভূমি সচিব বলেন, গতকাল বলেছিলাম আজ আমরা স্যারকে অবহিত করবো। আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহের বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানানো হয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিবের একক সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। এখন তিনি প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাবেন। প্রধান উপদেষ্টা ৩১ মে দেশে ফিরলে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ সিদ্ধান্ত এককভাবে নেয়া যায় না। প্রধান উপদেষ্টা ফিরে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ঈদের সঙ্গে বিষয়টির কোনো সম্পর্ক নেই। এটা এখন প্রধান উপদেষ্টার ওপর নির্ভর করছে।

সিদ্ধান্ত আসার সময় সম্পর্কে জানতে চাইলে ভূমি সচিব বলেন, ‘এত দ্রুত বা সহজ নয়। আইন বিষয়ক বিষয়, তাই সময় লাগে।’

অন্যদিকে, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ আন্দোলন স্থগিত করায় ভূমি সচিব বলেন, আমরা এখনো পরিষদকে অবহিত করিনি। জানালে তারা বিষয়টি বুঝবে এবং আন্দোলন স্থগিত রাখবে। আমাদের কর্মচারীরা অবাধ্য নয়।

এ বিষয়ে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমরা এখন মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছি। ভূমি সচিবের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে কারণ পূর্বের আলোচনা আমাদের অন্তর্ভুক্ত ছিল না।

ভূমি সচিব আরো বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। খবরের পেছনে আরো খবর থাকে। হয়তো তখন বিস্তারিত জানানো হবে। যতক্ষণ না তা আমরা শুনি, মন্তব্য করবো না।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews