1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় পৌর আ. লীগ নেতা গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় পৌর আ. লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আমিনুল ইসলাম পিন্টু (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া তালতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের করা ফোরকান হত্যা মামলা রয়েছে (মামলা নং-০১, জিআর নং-৩২৪/২০২৪)। মামলায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন অনুযায়ী অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ  বলেন, “ফোরকান হত্যা মামলার তদন্তে আমিনুল ইসলাম পিন্টুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা  হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews