ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসাথে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম (২০) নামের এক গৃহবধূ।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সন্তান জন্ম হয়। মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ওজন কম থাকায় দুই নবজাতককে এনআইসিইউতে পাঠানো হয়েছে।
মৌসুমী বেগম ধামরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাকুড়িয়া পাড়ার বাসিন্দা ভ্যানচালক রবিউল ইসলামের (২২) স্ত্রী। রবিউলের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী বলেন, ‘স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া সম্ভব হওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমাদের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও সহযোগীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দক্ষতার সঙ্গে প্রসবটি সম্পন্ন করেছেন। দুই নবজাতকের ওজন এক কেজির নিচে হওয়ায় তাদের এনআইসিইউতে রেফার করা হয়েছে। তবে মা ও তিন নবজাতকই স্থিতিশীল আছেন।
ঘটনার পর ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী ছুটে এসে নবজাতকদের একনজর দেখতে ভিড় করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইতোমধ্যে তিন কন্যার নাম রাখার প্রস্তুতিও শুরু হয়েছে।
তিন কন্যার বাবা রবিউল ইসলাম বলেন, ‘আল্লাহর অশেষ রহমত ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আমি একসঙ্গে তিন কন্যার বাবা হতে পেরেছি। আমি এবং আমার স্ত্রী অত্যন্ত আনন্দিত। দেশবাসীর কাছে দোয়া চাই যেনো আমার সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারি।’
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস বলেন, ‘মৌসুমী বেগম প্রসব ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। আমাদের তত্ত্বাবধানে দুপুরের দিকে তিনি তিন কন্যা সন্তানের জন্ম দেন।’
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply