বগুড়াপোস্ট ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।
এ সময় তারা প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান এবং কুশলাদি বিনিময় করেন।
শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় তারা এ সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। খুতবার পর অংশ নেন মোনাজাতে। এদিন নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
প্রসঙ্গত, সারাদেশে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, কোরবানির ত্যাগ ও পারস্পরিক সহানুভূতির এক মহৎ বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।
Leave a Reply