বগুড়াপোস্ট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় মোট ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই রাজধানী ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগের দিন (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুইজন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply