1. admin@bogurapost.com : admin :
ফের করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ফের করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২২৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গা থেকে ১৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এই সময়ের মধ্যে ৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে।

সর্বশেষ বৃহস্পতিবার (১২ জুন) করোনায় একজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। শুক্রবারের নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৫০২ জনে। আর এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর, ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালের মে মাসে করোনা নিয়ে ঘোষিত বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়। তবে ভাইরাসটির বিভিন্ন ধরন এখনো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।

২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের উপধরন জেএন.১ শনাক্ত হয়, যেটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে ঘোষণা করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews