1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চাকরি দেওয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় চাকরি দেওয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে 

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৮৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এনসিপি নেতার বিরুদ্ধে চাকরির প্রলোভনে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এনিয়ে আদালতে মামলা করায় হুমকির মুখে নিরাপত্তা শঙ্কায় আছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। অভিযুক্ত সাহীফুল ইসলাম বুলবুল উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক।

বৃহস্পতিবার (১২ জুন) সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত অভিযোগ করা হয়। তবে আইনজীবীর লিগ্যাল নোটিশে তথ্য গড়মিল পাওয়া গেছে। বাদী আব্দুল মান্নান উপজেলার ফুলবাড়ী (বালুচড়া) দক্ষিণপাড়ার জামাল আকন্দের ছেলে। তিনিও এনসিপি সমর্থক বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, কয়েকমাস আগে চাকরির প্রলোভনে আব্দুল মান্নানের কাছ থেকে সাত লাখ টাকা নেন এনসিপি নেতা বুলবুল। তিনি সারিয়াকান্দি উপজেলার চর-গোদাগাড়ী এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে এবং অভিযোগকারীর নিকটাত্মীয়। চাকরি না হলে এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার শর্তে তিনি জমি ও গরু বিক্রি করে টাকা দেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে একটি ব্যাংক চেক দেন এনসিপি নেতা। ব্যাংকে যাওয়ার পর চেক ডিজঅনার হলে বগুড়ার আদালতে অর্থ আত্মসাৎ (প্রতারণা) মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদীকে হুকমি দিচ্ছেন বুলবুল।

ভুক্তভোগী আব্দুল মান্নান অভিযোগ করেন, মামলা করার কারণে তিনি নিরাপত্তা শঙ্কায় আছেন। বুলবুল এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক হওয়ায় প্রশাসন নাকি কিছুই করতে পারবে না। মামলা তুলে না নিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছে।

এদিকে থানা এবং সেনাবাহিনীর কাছে দেওয়া অভিযোগের সঙ্গে লিগ্যাল নোটিশে তথ্য গড়মিল ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নোটিশে চাকরি নয়, ব্যবসায়িক লেনদেনের কথা উল্লেখ করেন মান্নানের আইনজীবী মো. মাসুদ রানা-২। বলা হয়, বুলবুলের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। সাত লাখ টাকা লেনদেন সংক্রান্তে চেক ডিজঅনার হয়েছে।

টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত এনসিপি নেতা সাহীফুল ইসলাম বুলবুল। তার দাবি, চাকরি প্রলোভনের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন। ধান-চালের চাতাল ব্যবসার অংশীদার হিসেবে তিন লাখ টাকা নিয়ে মান্নানকে একটি ফাঁকা চেক দিয়েছিলেন। টাকা দিতে দেরি হওয়ায় সাত লাখ টাকা লিখে তার বিরুদ্ধে মামলা করেছে।

সারিয়াকান্দি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জামিরুল ইসলাম জানান, চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ ও আদালতে মামলা করায় হুমকির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, বিষয়টি জেনেই সারিয়াকান্দি উপজেলার সমন্বয়ক বুলবুলকে মৌখিকভাবে শোকজ করেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা মিথ্যা হলে বাদীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ এবং সহযোগিতা করব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews