বগুড়ায় দ্বন্দের জের ধরে দিনদুপুরে বন্ধুর ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ (৩৫) নামের অপর বন্ধুকে হত্যা। শুক্রবার বিকেলে শহরের কাটনারপাড়া ঈদগা মাঠের,পাশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত বিদ্যুৎ শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া দুলাল শেখের ছোট ছেলে। ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড ঘটেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত বিদ্যুৎ শেখ এবং রণি বন্ধু ছিল। হঠাৎ করে ব্যবসায়ীক দ্বন্দের জের ধরে বিদ্যুৎকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী শুক্রবার বিকেলে কাটনারপাড়ায় ঈদগাহ মাঠে ডেকে এনে রণিসহ কয়েকজন দুবৃত্তরা ছুরিকাঘাতে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। রাস্তার লোকজন বিদ্যুৎতের মরদেহ পড়ে থাকা দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পুলিশ কাজ করছে।
Leave a Reply