গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার (২৫ মে) দুপুরে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২০২৪-২০২৫ সালের জন্য ২৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর (দৈনিক করতোয়া), কার্যকরি সভাপতি সিদ্দিক আলম দয়াল (দৈনিক যুগান্তর ও মাছরাঙ্গা টিভি), সহ-সভাপতি আবদুস সামাদ বাবু (দৈনিক ঘাঘট), সহ-সভাপতি শাহাবুল শাহীন তোতা (প্রথম আলো), সহ-সভাপতি ইদ্রিসউজ্জামান মোনা (এটিএন বাংলা), সহ-সভাপতি-সরদার শাহিদ হাসান লোটন (সম্পাদক সাপ্তাহিক চলমান জবাব), সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন (বিটিভি), অতিরিক্ত সাধারণ সম্পাদক-ফেরদৌস জুয়েল (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল সাম্য (৭১ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন (চ্যানেল ২৪), সহযোগি-সম্পাদক এবিএম সাত্তার (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক-আতিকুর রহমান আতিক বাবু (সম্পাদক সাপ্তাহিক গণ উত্তরণ ও গ্লোবাল টিভি), কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম (দৈনিক চাঁদনী বাজার), দপ্তর সম্পাদক ফারহান শেখ (নির্বাহি সম্পাদক সাপ্তাহিক জনসেনা ও সিএনএন বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়ছার প্লাবন(এস.এ.টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার (আজকালের খবর), সমাজ কল্যাণ সম্পাদক এসএম বিপ্লব ইসলাম (সময় টিভি), পাঠাগার সম্পাদক আফরোজা লুনা (একুশে টেলিভিশন), ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম প্রিন্স (নিউজ ২৪ টিভি), নির্বাহী কমিটির সদস্য রেজাউল হক মিতা (সম্পাদক গাইবান্ধার কথা), মাসুম লুমেন(সমকাল), ফজলে রাব্বী মন্ডল (বাংলাদেশ সময়), নজরুল ইসলাম(জয়যাত্রা ডট কম), মিজানুর রহমান (দৈনিক জবাবদিহি) ও ফয়সাল রহমান জনি (দৈনিক মাতৃছায়া)।
এ সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে মনোনিত করা হয়। এছাড়াও গোবিন্দলাল দাসকে প্রধান উপদেষ্টা এবং এম. আব্দুস সালাম, রাসেল আহমেদ লিটন ও মোস্তাফিজুর রহমান মোস্তফাকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কেএম রেজাউল হক, অমিতাভ দাশ হিমুন, আব্দুল মান্নান চৌধুরী, রিক্তু প্রসাদ, উজ্জল চক্রবর্তী, রজত কান্তি বর্মণ ও খায়রুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহি সংগঠন গাইবান্ধা প্রেসক্লাব-এর নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন ও জেলার এবং উপজেলা গুলোর পৃথক পৃথক গণমাধ্যমকর্মীদের স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply