1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নাবালিকা মেযেকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় নাবালিকা মেযেকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ২

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮১ বার

নিজস্ব প্রতিবেদক

মেয়েকে বৃদ্ধার সাথে বিয়ে না দেওয়ায় বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে শাকিল (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত শাকিল শহরের শিববাটি এলাকার রানার বাসার ভাড়াটিয়া। সে মৃত সাজুর ছেলে। এঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবকদল নেতা জিতুসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আলমাস আলী সরকার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, নিহত শাকিলের এক মেয়েকে এক বৃদ্ধার সাথে বিয়ে দেওয়ার জন্য বলে আসছিল একটিপক্ষ। সেই বৃদ্ধার সাথে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে শাকিলকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে এসে পাড়ার পাশে নদীর তীরে এলোপাথাড়ি মারপিট করে। এতে শাকিল গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষনা করে।

পুলিশ পরিদর্শক জানান, শাকিলকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহ স্বেচ্ছাসেবকদল নেতা জিতু ও সনিকে আটক করা হয়েছে।

উল্লেখ, শুক্রবার বিকেলে শহরের কাটনারপাড়ায় বিদ্যুৎ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews