ইসমাইল হােসন বাবু, কুষ্টিয়া থেকে
মায়ের কাছে পড়ে মাত্র নয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সাত বছরের এক শিশু। তার নাম মুহাম্মদ। বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। বাবার নাম মুফতি আবদুল্লাহ আমজাদ।
হাফেজ মুহাম্মদের মা আলেমা মাছুমা জান্নাত ‘মাছুমা জান্নাত মহিলা মাদরাসা’ নামে একটি মাদরাসা পরিচালনা করেন। এখানে মা ও নানির কাছেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সে।
শিশু মুহাম্মদের বাবা মুফতি আবদুল্লাহ আমজাদ বলেন,আমাদের পুরো পরিবারই পবিত্র কোরআনের সঙ্গে যুক্ত। আমি ফুরফুরা পাকশী মাদ্রাসায় হাদীসের শিক্ষক। হাফেজ মুহাম্মদ আলী আমার বড় সন্তান। সৃষ্টিকর্তা মাত্র ৯ মাসে আমার ছেলে কে হাফেজ বানিয়ে দিয়েছেন। ‘আলহামদুলিল্লাহ, মুহাম্মদের নানা-নানি, মা সবাই হাফেজ। আমার স্ত্রী ও ওর নানির কাছ থেকে হিফজ সম্পন্ন করেছে। আমার আরো দুটা ছেলে-মেয়ে রয়েছে তাদের কেউ আমি ইসলামী ধর্মীয় শিক্ষায় হাফেজ হিসেবে পরিচিতি লাভ করাবো।
তিনি আরও বলেন, ‘মুহাম্মদ যেটা করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমার স্বপ্ন আমার সন্তান একজন প্রকৃত আলেম ও দাঈ হোক এবং একজন বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করুক।
মুহাম্মদের মা মাসুমা জান্নাত বলেন,আমি ঢাকা তব্লক মাদ্রাস থেকে দাওবায়ে হাদীস(কামেল)পাশ করি।নিজ এলাকা ভেড়ামারা ফায়ার ষ্টেশনের পিছনে মাসুমা জান্নাত মাদ্রাসা করি। এই মাদ্রাসায় ছেলে মুহাম্মদ আলী আমার সাথে গিয়ে পড়ে ৯মাসে হাফেজ হয়েছে। আপনারা সবাই আমার সোনামণি সন্তানের জন্য দোয়া করবেন।
ছোট্ট শিশু মুহাম্মদের হিফজ সম্পন্ন উপলক্ষে মঙ্গলবার (১০ জুন) ওই মাদরাসায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিস্ময়বালক মুহাম্মদের মাথায় সম্মননা পাগড়ি পরিয়ে দেন বরেণ্য আলেম মুফতি আব্দুস সালাম, মুফতি আব্দুল রউফ , মওলানা ইব্রাহিম,মওলানা আব্দুল হান্নান ও তার স্বজনেরা।
Leave a Reply