1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়ায় আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৯৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এএসআইসহ দুই সদস্যকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে। রবিবার সকাল ১১ টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জি আর মামলার ১ বছর সাজাপ্রাপ্ত আসামি মোঃ মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে গেলে উপশহর ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মোঃ মানিকুজ্জামানকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করেন। পরে স্থানীয় লোকজন ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জিআর মামলর ১ বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ২ জন পুলিশ সদস্য ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে গিলে দুই পুলিশ সদস্যকে চাকু দিয়ে গুরুতর আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ওসি আরও জানান, আহত দুই পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত আসামীকে গ্রেপ্তারের সাড়াশি অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews